প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২৩:২৯
চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সালমানের মায়ের ইন্তেকাল
চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সালমানের মা খুরশিদা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত ১০টার দিকে চাঁদপুর শহরতলীর বাবুরহাটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মরহুমা খুরশিদা বেগমের ইন্তেকালে তাঁর পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।







