বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২২:৪২

ছেংগারচর বাজার-চৌরাস্তা সড়কের নির্মাণকাজে ধীরগতি, গর্তে চরম জনদুর্ভোগ

অনলাইন ডেস্ক
ছেংগারচর বাজার-চৌরাস্তা সড়কের নির্মাণকাজে ধীরগতি, গর্তে চরম জনদুর্ভোগ

মতলব উত্তরের ছেংগারচর বাজার–চৌরাস্তা সড়কের নির্মাণকাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সড়কে সৃষ্ট গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির বেহাল অবস্থায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ছবি ও প্রতিবেদন : মাহবুব আলম লাভলু

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়