মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২১:৪২

চাঁদপুর প্রেসক্লাবের নিন্দা

অনলাইন ডেস্ক
চাঁদপুর প্রেসক্লাবের নিন্দা

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) এক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে হাজীগঞ্জ প্রেসক্লাব থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। এছাড়া সরকারের নিকট সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা বিধানেরও জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, হাজীগঞ্জ মাতৃমায়া আবাসিক হোটেলে অনৈতিক কাজের সংবাদ প্রকাশ করায় মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে এ হামলা ও মারধর করা হয়। হাজীগঞ্জ বাজারস্থ মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে এ হামলা ও মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়