সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২৩:২৩

চাঁদপুর অযাচক আশ্রমের নতুন কমিটি গঠন

কার্যকরী সভাপতি সুরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর অযাচক আশ্রমের নতুন কমিটি গঠন

চাঁদপুরের ঐতিহ্যবাহী ও অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ‘স্বামী স্বরূপানন্দের পুণ্য জন্মস্থানে' চাঁদপুর অযাচক আশ্রমের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পরমারাধ্য গুরুদেব অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে কমিটির ‘শাশ্বত সভাপতি’ হিসেবে রাখা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ সুরেশ মজুমদারকে কার্যকরী সভাপতি এবং মৃণাল কান্তি দাসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার (৩ মে ২০২৬) রাত ৮টায় জুম মিটিংয়ে বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামনি তপন ব্রহ্মচারীজী কেন্দ্রীয় অযাচক আশ্রম গুরুধাম থেকে এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন : সহ-সভাপতি পদে নিরাপদ স্বর্ণকার, দুলাল চন্দ্র দাস, মানিক লাল চৌধুরী, প্রবীর কুমার সাহা, অধ্যাপক রাধেশ্যাম কুরী, তাপস কুমার দাস এবং প্রফেসর বিমল সরকার।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন : সমন্বয়কারী সম্পাদক তাপস কান্তি সরকার, যুগ্ম সম্পাদক সুকুমার রায়, অর্থ সম্পাদক প্রশান্ত কুমার দেব, যুগ্ম অর্থ সম্পাদক মানিক দাস মঙ্গল, সাংগঠনিক সম্পাদক গৌতম সাহা, সাংস্কৃতিক সম্পাদক মানিক রায়, আইন বিষয়ক সম্পাদক

সুধাংশু সূত্রধর,

অঞ্জন কুমার দাস, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক প্রণব কুমার সাহা, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি আন্দোলন বিষয়ক সম্পাদক মৃদুল কান্তি দাস।

এছাড়া পদাধিকার বলে বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি শ্রী প্রবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রী সুজিত কুমার দে এই কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কাঞ্চন দাস ও সুভাস সাহা।

আশ্রমের ধর্মীয় কার্যক্রম ও আর্তমানবতার সেবায় এই নতুন কমিটি আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়