প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩
অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার॥

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ সুখরঞ্জন ব্রহ্মচারীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর নিজ হাতে গড়া পরম পূজ্যপাদ শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর আদালত পাড়াস্থ অযাচক আশ্রমে সহসাই বিভিন্ন কর্মসূচি পালিত হবে।








