প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৬
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
চাঁদপুর কণ্ঠের জাহাঙ্গীর আলম হৃদয় সিনিয়র সহ-সভাপতি

দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) রাতে এক প্রতিনিধি সভার মাধ্যমে বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। ২০২৮ সালের ১৪ এপ্রিল কমিটির মেয়াদ শেষ হবে।
|আরো খবর
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম।
২০২৫ সালে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে আহ্বায়ক কমিটি দীর্ঘ পাঁচ মাস যাবত দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা এবং সততার সঙ্গে। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায়
পুনরায় নতুন নেতৃত্বে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কণ্ঠ, প্রবাস মেলা সৌদি আরব প্রতিনিধি
নাট্যকার রোটা. মো. জাহাঙ্গীর আলম হৃদয়,
সহ-সভাপতি হয়েছেন ৭১ টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মাসুদ রানা, যুগ্ম বার্তা প্রতিনিধি সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসমাউল হোসাইন, লাব্বাইক সম্পাদক শাহজালাল ভুট্টু ও গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসেন।
সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা টিভি সৌদি আরব স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডিবিসি রিয়াদ প্রতিনিধি এইচএম হেমায়েত। কমিটিতে বিভিন্ন পদে স্থান পেয়েছেন পুরাতন এবং নতুন অনেকেই।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর একটি কমিটি গঠন করায় আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মাসুদ রানাকে ধন্যবাদ জানান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্যরা।
নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সদস্যরা। আগামী দিনে নির্বাচিত কমিটির মাধ্যমে সাংগঠনিকভাবে সংবিধান অনুযায়ী বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সবাই।




