প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪
আজ শাহতলীর পীর মাওলানা আবুল বাশারের ১ম মৃত্যুবার্ষিকী

চাঁদপুর সদর উপজেলার শাহতলীর পীর সাহেব, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবুল বাশারের আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি গত বছরের এ দিনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে আসে।
|আরো খবর
বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেল সোয়া ৫টায় ডায়াবেটিস রোগসহ বার্ধক্যজনিত কারণে ঢাকা বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৩ বছর। তিনি ৬ ছেলে ও ৫ মেয়ে, বহু আত্মীয়স্বজন, বহু ভক্ত ও গুণগ্রাহী রেখে যান। পরদিন বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দি নতুন বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ডিসিকে /এমজেডএইচ








