প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১
ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এমরান হোসেন রাজন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সিইও শাহ জানুল ইসলাম পলাশ ও অনুষ্ঠান পরামর্শক কুতুবউদ্দিন বখতিয়ার তাঁর হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন।
এমরান হোসেন রাজন বর্তমানে জাতীয় দৈনিক আমার সংবাদ, ইংরেজি দৈনিক দ্য ডেইলি পোস্ট এবং স্থানীয় দৈনিক আদিবাংলা পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক রূপসী বাংলাসহ স্থানীয় ও জাতীয় দৈনিকে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও এমরান হোসেন রাজন সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং জনহিতকর কাজে সবসময় সক্রিয়। আগামী দিনে তার পেশাগত দায়িত্ব পালনে সহকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সূত্র : দৈনিক আদি বাংলা।






