মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৪:৩২

শিশু খাদ্য, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ক্ষতিকর জিলাপি—বাবুরহাটে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন।।
শিশু খাদ্য, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ক্ষতিকর জিলাপি—বাবুরহাটে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে নিউ ইমরান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এমবিবিএস ডিগ্রি ছাড়াই ‘ডা.’ পদবি ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে জানকি মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের অপরাধে ওলি উল্লাহ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়