প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৫
দমৌলভীবাজারে দুই বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
|আরো খবর
মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ও টিসি মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যপণ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন অনিয়মের দায়ে দুটি বেকারিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩, ৫১ ও ৫৩ ধারায় নাইস ওয়ান বেকারিকে ৫০ হাজার টাকা এবং *মাশাল্লাহ লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিসিকে /এমজেডএইচ








