সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২২:০৬

একাধিক মামলার আসামি হান্নান মিয়া গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
একাধিক মামলার আসামি হান্নান মিয়া গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলার দাসদী এলাকা থেকে সোমবার (৩ আগস্ট ২০২৬) ভোররাত আনুমানিক ১টার দিকে অভিযান চালিয়ে হান্নান মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী কালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হান্নান মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, এসআই গাজী কালাম বলেন, “হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, হান্নান মিয়ার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়