প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৬:৪১
বাবুরহাটে মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন বাবুরহাট পূবালী ব্যাংকের সামনের সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এক অভিযান পরিচালনা করে। এ সময় মোমিন হোসেন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোমিন হোসেন মতলবের দক্ষিণ উপাদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. কাশিম এবং মাতার নাম নুরজাহান বেগম।
অভিযানকালে তার কাছ থেকে একটি পলিথিনে রাখা ৫০ গ্রাম লুজ গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।








