বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৬৬

অবহেলিত টামটা উত্তর ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই

........... মো. রতন বেপারী সেলিম

‎মো. মঈনুল ইসলাম কাজল
অবহেলিত টামটা উত্তর ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দলীয় ও ভোটারদের সমর্থন পেতে তোড়জোড় শুরু হয়েছে সর্বত্র। শাহরাস্তি উপজেলাও এর বাইরে নেই। উপজেলার অন্যতম বৃহত্তর ইউনিয়ন টামটা উত্তর। এই ইউনিয়ন থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির নিবেদিতপ্রাণ মো. রতন বেপারী সেলিম।

হোসেনপুর গ্রামের মৃত হাসান আলীর পুত্র সেলিম উপজেলা তাঁতীদলের সাবেক সভাপতি, থানা যুবদলের সদস্য, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা। এছাড়া তিনি নতুনকুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং হাজী মনসুর আলী ফাউন্ডেশনের সভাপতি।

‘দৈনিক চাঁদপুর কণ্ঠে'র সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পাঠকদের জন্যে তাঁর সাক্ষাৎকারটি তুলে ধরা হলো :

চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হওয়ার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনো নির্বাচনে অংশ নিয়েছিলেন?

মো. রতন বেপারী সেলিম : ২০১৬ সাল থেকে নির্বাচনের জন্য কাজ করছি। ২০২১ সালে আমি মনোনয়নপত্র দাখিল করি; কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার কারণে তা প্রত্যাহার করে নিই।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন, নাকি নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?

মো. রতন বেপারী সেলিম : আমি দলীয়ভাবে মনোনয়ন চাইবো। তবে দল থেকে মনোনয়ন না পেলে নির্দলীয়ভাবে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেবো।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্য বা কেবল পরিচিতি লাভের জন্য প্রার্থী হতে চান, নাকি বিজয়ী হওয়ার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?

মো. রতন বেপারী সেলিম : আমি টামটা উত্তর ইউনিয়নের একজন নাগরিক হিসেবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে সবসময় জনগণের সঙ্গে থেকেছি। এখানে নতুন করে জনপ্রিয়তা যাচাই করার কিছু নেই। ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে জনগণের সেবার জন্যে আঁটঘাট বেঁধে নির্বাচনে অংশ নেবো।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?

মো. রতন বেপারী সেলিম : বিভিন্ন সময় আমি দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি; নেতা-কর্মী ও জনগণের পাশে থেকেছি। এলাকার উন্নয়নে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা করেছি। বর্তমানেও আমার এসব কর্মকাণ্ড চলমান রয়েছে।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে কি আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?

মো. রতন বেপারী সেলিম : আমি আশাবাদী নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কঠোর হাতে দমন করতে হবে এবং নির্বাচনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।

পরিশেষে মো. রতন বেপারী সেলিম বলেন, টামটা উত্তর ইউনিয়ন উপজেলার একটি বৃহত্তর ইউনিয়ন। এই ইউনিয়নের অবহেলিত জনগণকে সঙ্গে নিয়ে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করবো। ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও মাদক নির্মূলকে অগ্রাধিকার দেবো। আমি ইউনিয়নের সব স্তরের জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি। আসুন, আমরা সবাই মিলে টামটা উত্তর ইউনিয়নকে একটি আধুনিক ও দৃষ্টান্তমূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়