রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২

শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপি নেতা

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপি নেতা

শাহরাস্তি পৌরসভা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (এনসিপি)-এর আহ্বায়ক শেখ রহমত উল্লাহ তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে তার দেবর শেখ রহমত উল্লাহর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিলো। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে রহমত উল্লাহ ও মরিয়ম বেগম একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে। প্রবাসী ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, “তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি আমরা আগেই বুঝতে পেরে শ্যালক ইব্রাহিমকে জানিয়েছিলাম। পারিবারিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পরপরই তারা রাতের অন্ধকারে উধাও হয়ে যায়।” রোববার সকালে মরিয়মের দুই শিশুসন্তান—ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬)কে সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা থানায় আসেন। এ সময় মায়ের খোঁজে আসা দুই শিশুর কান্নাকাটিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের বউ ঘর থেকে নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন।

এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়