প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:৩৮
আল মদিনা লাইভ বেকারী’কে ৩৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরের পুরাণবাজারে অবস্থিত ‘আল মদিনা লাইভ বেকারী’তে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো প্রকার ট্রেড লাইসেন্স ও বিএসটিআই সনদ ছাড়াই বেকারি ও মিষ্টান্নজাতীয় খাদ্যপণ্য উৎপাদন করে আসছিলো। এছাড়া পণ্যের মোড়কজাতকরণে যথাযথ নিয়ম না মানা এবং খাবারে ব্যবহৃত ফ্লেভারের মান নিয়ে সন্দেহজনক পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়।
জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








