শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২০:৪১

পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযান

অবৈধ বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩ বাল্কহেডসহ আটক ১৩

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
অবৈধ বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩ বাল্কহেডসহ আটক ১৩

চাঁদপুর নৌসীমানা সংলগ্ন শরীয়তপুর জেলার নড়িয়া চণ্ডিপুরে এবং মাদারীপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের এমন খবর পেয়ে পদ্মায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৩জনকে আটক করা হয়।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দসহ ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

‎জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এদিকে চাঁদপুর-ঢাকা নৌ রুটের লঞ্চ যাত্রী সূত্রে জানা যায়, চাঁদপুর মেঘনা সংলগ্ন পদ্মা নদীর লাইনে শত শত বালুবাহী জাহাজ আসা-যাওয়া করছে। ওইদিকে এখন অগণিত ড্রেজার নদীতে ভাসছে। পদ্মা-মেঘনা নদীর তলদেশ হতে বালু উত্তোলনের বৈধতা বা অবৈধতা কিছুই জানেন না সাধারণ মানুষ। কেবল নদীতে দেখছেন ড্রেজার ও বালুর জাহাজের চলাচল। এসব বালুর বৈধতার প্রশ্নে প্রশাসনই ভালো বলতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়