শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৬:১৩

ফরিদগঞ্জে সম্পত্তি দখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দালান নির্মাণের অভিযোগ

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে সম্পত্তি দখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দালান নির্মাণের অভিযোগ
​ফরিদগঞ্জের মদনেরগাঁও গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের দৃশ্য।

ফরিদগঞ্জের  বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে জমি দখল ও আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ গ্রামের ঠাকুর বাড়ির বাসিন্দা পরিমল চক্রবর্তী দাবি করেন,  সাবেক ৭৬ নং হাল দাগের ১৫ নং মদনেরগাঁও মৌজার বিএস ৩৭১ নং খতিয়ানভুক্ত ২৬৮৬ নং দাগের মোট ১৫ শতক জমির মধ্যে ১০ শতক জমি দীর্ঘদিন ধরে আরিফ পাটওয়ারী গং জোরপূর্বক দখল করে রেখেছেন। এছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে নির্মাণ কাজ চলমান রেখেছেন।

পরিমল চক্রবর্তী বলেন, এটি আমাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু আরিফ-গং দীর্ঘদিন ধরে জমিটি দখল করে রেখেছে। আমি দীর্ঘদিন ধরে তাদের কাছে জমির দখল ছেড়ে দেওয়ার অনুরোধ করে আসছি, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। বরং উল্টো আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা নিষেধাজ্ঞাকৃত জমিতে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। 

তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। ইতিপূর্বে ১৪৫ ধারা ভঙ্গ করার পর ১৮৮ দ্বারা জারি করেছে আদালত। তারা তাও মানছে না। থানা পুলিশ এসে বারংবার আদালতের নির্দেশনা মানার জন্য বলে গেল তারা শুনছে না। আমরা অসহায় হয়ে পড়েছি তাদের কাছে। তাই আদালত ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের জমি ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা মনির পাটওয়ারীসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পরিমল চক্রবর্তীদের এখানে সম্পত্তি রয়েছে। আমরা এলাকাবাসী চাই বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে সমাধান করা হয়।

এ বিষয়ে  আরিফ পাটওয়ারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি। আমরা কারও জমি দখল করিনি। তারা আদালতের শরণাপন্ন হয়েছে। আদালত যদি কাগজপত্র পর্যালোচনা করে জমিটি তাদের বলে রায় দেন, তাহলে আমরা  আইন মেনে ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়