প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:৪০
ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল গাজী রবি (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১২ জুন ২০২৬) রাত প্রায় ৯ টায় চাঁদপুর সদরের ভাটেরগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই আবু নছর নিপুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভাটেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল গাজীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রবিউল গাজী একই উপজেলার বড় শাহতলী গ্রামের নুরুল ইসলাম নুরু গাজীর ছেলে । সে শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক
সহ-সভাপতি।
উল্লেখ্য, আটক রবিউল
শাহতলী ও আশপাশের এলাকার মাদকের ডিলার। সে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছে।
মাদকের বিরুদ্ধে কথা বলায় রবিউল এক গ্রাম পুলিশকে মারধর করলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় গ্রাম পুলিশ। কিন্তু একটি প্রভাবশালী মহলের কারণে রবিউল পার পেয়ে যায়।
রবিউল আটক হওয়ায় সচেতন মহল স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মাদক ব্যবসার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এমনকি মাদকের টাকা সংগ্রহ করতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে আসছে।








