মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২২:০০

বাবুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি।।
বাবুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে একটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় নগদ জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় তাঁর সঙ্গে চাঁদপুর মডেল থানার একটি পুলিশ টিম উপস্থিত ছিলো।

অভিযানকালে বাবুরহাট বাজারের ‘জে এস ফার্মেসি’তে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, এন্টিবায়োটিক বিক্রির রেজিস্টারে প্রয়োজনীয় তারিখ উল্লেখ না থাকা এবং ওষুধ সংরক্ষণের জন্যে ব্যবহৃত ফ্রিজে তাপমাত্রা মাপার যন্ত্রের অনুপস্থিতি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ উপস্থিত রোগীদের স্বজনদের উদ্দেশ্যে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক গ্রহণ বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি জনস্বাস্থ্যের জন্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ।

তিনি আরও জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ পালোয়ান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়