প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৪:২৯
কচুয়ায় নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

কচুয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) সকালে পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের প্রবাসী নবীর হোসেনের ৭ বছরের কন্যা সন্তান নাদিয়া আক্তারের লাশ বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করা হয়। রোববার বিকেলে নাদিয়া আক্তারকে কোথাও খুঁজে না পেয়ে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ খবর নেওয়া হয়। সোমবার সকালে বাড়ির পাশে পুকুরে তার জুতা ভেসে থাকতে দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়।তখন অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানির নিচ থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
|আরো খবর
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, শিশুর পানিতে ডুবে মৃত্যুর সংবাদ শুনে একজন সাব ইন্সপেক্টর পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।








