শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১৭:১৭

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে

ফরিদগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের বিচার ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সোমবার (১৯জুন) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিক নাদিম হত্যার মামলাটি বিশেষ আদালতে দ্রুত বিচার আইনে নিষ্পত্তি এবং মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান সহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবী দাবি জানান তারা।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সহ-সভাপতি এমকে মানিক পাঠান, আমান উল্ল্যাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, নবনির্বাচিত সাধারণ সম্পদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নারায়ন রবিদাস, এমরান হোসেন লিটন, জসিম উদ্দিন, গাজী মমিন, লিটন কুমার দাস, জাহিদুল ইসলাম, রুহুল আমিন খান স্বপন, মনির হোসেন, আবদুল কাদির, মেহেদী হাসান, মামুন হোসাইন, ফাহাদ খান, শামিম হাসান, এফ এ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। ডিজিটাল আইনের সংশোধন করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের দাবি জানিয়ে নেতবৃৃন্দ বলেন, দেশের সাংবাদিক সমাজ গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ চায় না। অবিলম্বে দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত নিস্পত্তির দাবি করেছেন।

প্র্রসঙ্গত, গত বুধবার(১৪ জুন) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে এলোপাথারি আঘাত করে গুরুতর জখম করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়