বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৮:১১

শাহরাস্তিতে স্বাধীনতা দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৮শ' রোগী

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে স্বাধীনতা দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৮শ' রোগী

শাহরাস্তি উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনামূল্যে ৮ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ রায়হান চৌধুরীর ব্যবস্থাপনায় সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। শাহরাস্তি মিড পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন। রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। বিনামূল্যে

চিকিৎসাসেবা গ্রহণ করতে আসা বেশ ক'জন এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ রায়হান চৌধুরী জানান, তিনি এ এলাকার সন্তান, সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীতে এ ধরনের আয়োজন আরও বড়ো পরিসরে করার ইচ্ছে পোষণ করেন তিনি। তিনি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন ৮ শতাধিক রোগী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়