মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

নবীন মেহেদী
অনলাইন ডেস্ক

আমরা মোটেও সহসা বিজয় পাইনি

দিয়েছি লাখ তিরিশেক দৃপ্ত প্রেমিক প্রাণ

বুকে যাদের সূর্যের ছিলো বাসা

ঠাঁই পেয়েছিলো স্বজনহারা আখ্যান।

আমরা মোটেও আপস করতে চাইনি

লিখেছি লাখ দুয়েক শ্লীলতাহানির শোক

হৃদয়ে যাদের ঈশ্বর ছিলো বসে

চেয়েছিলো যারা স্বদেশের জয় হোক।

আমরা মরেছি যতোবার যায় মরা

শোষণ-প্রেষণ-যাতনায় সীমাছাড়া

তবুও রাখিনি সম্মান পদতলে

স্বপন দেখিনি বিজয়-হরণ ছাড়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়