শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭

বাঁকের মুখে মৃত্যুফাঁদ

বোরহান উদ্দিন ডালিম
বাঁকের মুখে মৃত্যুফাঁদ

বোরহান উদ্দিন ডালিম

বাঁকের মুখে মৃত্যুফাঁদ

অন্ধ বাঁকে লুকিয়ে আছে মরণ-কালো ছায়া,

পেন্নাই সড়ক কেঁদে ওঠে, ছেড়ে ধরণীর মায়া।

শতাধিক বাঁকের প্যাঁচালি, আঁকাবাঁকা এই পথ,

মতলব থেকে ঢাকা শহর চলে হাজারো আশা-রথ।

মতলব এক্সপ্রেস ছুটে চলে বেপরোয়া গতিতে,

জৈনপুর বাসও পিছু হটে না ভাঙা এই রীতিতে।

গতি আর বাঁকের মরণ-খেলায় কার জীবন যে যায়,

রক্তে ভেজে খানাখন্দ, বাঁকের এ ইশারায়।

কোনো মায়ের বুক খালি হয়, নিঃস্ব হয় ঘর,

মুহূর্তেই আপন মানুষ হয়ে যায় পর।

কত প্রাণ হারিয়ে গেল এ পথের ধূলায়,

যাত্রীদের চোখ ঝাপসা হয় অজানা আশঙ্কায়।

হে দূরন্ত চাকা, থামাও এবার অনিয়ম আর গতি,

আর কত কাল সইবে মানুষ এমন চরম ক্ষতি?

সোজা হোক পথ, সচেতন হোক প্রতি চালকের মন,

বাঁকের মুখে থমকে দাঁড়াক, বাঁচুক হাজারো জীবন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়