বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫০

চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে

জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব

চঁাদপুরের নাট্যচর্চা ও সংস্কৃতি অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলতে চঁাদপুর থিয়েটার ফোরামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ‘নাট্যোৎসব ও সাংস্কৃতিক উৎসব-২০২৬’।

আগামী ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চঁাদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এই নাট্যোৎসব। প্রতিদিন সাংস্কৃতিক পরিবেশনা, উৎসব পর্ব ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজন।

নাট্যোৎসবের প্রথম দিন ২২ আগস্ট, শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় থাকবে উৎসব পর্ব এবং রাত ৮টায় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘গিটঠু’।

দ্বিতীয় দিন ২৩ আগস্ট, রোববার সন্ধ্যা ৬টায় শুরু হবে সুরধ্বনি সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় উৎসব পর্বের পর রাত ৮টায় মেঘনা থিয়েটার, চঁাদপুর পরিবেশন করবে নাটক ‘ভাঙা গ্লাস’।

তৃতীয় দিন ২৪ আগস্ট, সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে রংধনু সংগঠনের নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৭টায় উৎসব পর্ব এবং রাত ৮টায় অরূপ নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘প্রেমের আলো’।

২৫ আগস্ট, মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাট্যোৎসবের কোনো অনুষ্ঠান থাকবে না।

উৎসবের চতুর্থ দিন ২৬ আগস্ট, বুধবার সন্ধ্যা ৬টায় থাকবে বহুবচন সংগঠনের আবৃত্তি অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় উৎসব পর্ব এবং রাত ৮টায় চঁাদপুর ড্রামা পরিবেশন করবে নাটক ‘বৌমা’।

২৭ আগস্ট, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চঁাদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উৎসবের পরবর্তী আয়োজন ২৮ আগস্ট, শুক্রবার। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে নৃত্যধারার নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৭টায় উৎসব পর্ব এবং রাত ৮টায় বর্ণমালা থিয়েটার, চঁাদপুর পরিবেশন করবে নাটক ‘গ্রন্থিক’।

২৯ আগস্ট, শনিবার সন্ধ্যা ৬টায় থাকবে প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় উৎসব পর্বের পর রাত ৮টায় স্বরলিপি নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করবে নাটক ‘স্বপ্ন-দুঃস্বপ্ন’।

উৎসবের অষ্টম দিনের আয়োজন ৩০ আগস্ট, রোববার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সপ্তরূপা নৃত্য সংগঠনের নৃত্যানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় উৎসব পর্ব এবং রাত ৮টায় নটমঞ্চ পরিবেশন করবে নাটক ‘তামাশা’।

৩১ আগস্ট, সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে স্বদেশ ও বঙ্গজ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় উৎসব পর্ব এবং রাত ৮টায় অনুপম নাট্যগোষ্ঠী পরিবেশন করবে নাটক ‘পুনর্জন্ম’।

উৎসবের নবম দিনের আয়োজন ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় থাকবে নৃত্যাঙ্গনের নৃত্যানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় উৎসব পর্ব এবং রাত ৮টায় চঁাদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চ মঞ্চস্থ করবে নাটক ‘মহুয়া’।

সবশেষে ২ সেপ্টেম্বর, বুধবার অনুষ্ঠিত হবে নাট্যোৎসবের সমাপনী আয়োজন। সন্ধ্যা ৬টায় শুরু হবে সপ্তসুর সংগীত একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী পর্ব। এরপর রাত ৮টায় অনন্যা নাট্যগোষ্ঠী পরিবেশন করবে নাটক ‘জলরূপালী’।

চঁাদপুরের নাট্যচর্চাকে আরও গতিশীল করা, নাট্যকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করা এবং দর্শকদের কাছে বৈচিত্র্যময় মঞ্চনাটক পেঁৗছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।

উৎসবকে ঘিরে চঁাদপুরের নাট্য, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অংশগ্রহণকারী সংগঠনগুলো তাদের পরিবেশনা ও নাটক মঞ্চায়নকে দর্শকনন্দিত করে তুলতে নিয়মিত মহড়া ও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। নাটকের সংলাপ, অভিনয়, মঞ্চসজ্জা, আলোকসজ্জা, পোশাক পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে চলছে শেষ মুহূর্তের কাজ। পাশাপাশি নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনাগুলোকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতেও শিল্পীরা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আয়োজকদের প্রত্যাশা, ১০ দিনব্যাপী এই নাট্যোৎসব চঁাদপুরের সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং নাট্যপ্রেমী দর্শকদের জন্যে হয়ে উঠবে আনন্দমুখর এক মিলনমেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়