বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৫৩

বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম অঞ্চলে

ম্যাগাজিন অনুষ্ঠান ‘নিবেদন’-এ চাঁদপুরের একঝাঁক শিল্পীর পরিবেশনা

কবির হোসেন মিজি
ম্যাগাজিন অনুষ্ঠান ‘নিবেদন’-এ চাঁদপুরের একঝাঁক শিল্পীর পরিবেশনা

বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় অঞ্চলভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘নিবেদন’-এ এবার স্থান পেয়েছে চঁাদপুরের একঝঁাক প্রতিভাবান শিল্পী। চঁাদপুরের গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে নির্মিত এ বিশেষ আয়োজনের প্রথম পর্ব গত শুক্রবার (১৯ জুন ২০২৬) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এর দ্বিতীয় পর্ব পরবর্তীতে প্রচার করা হবে।

অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান। পরিচালনায় রয়েছেন মনি মজুমদার। সংগীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী নন্দিতা দাস এবং নৃত্য পরিচালনা করেছেন চঁাদপুরের নৃত্য সংগঠনের অধ্যক্ষ সোমা দত্ত। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউসুফ ইমন।

অনুষ্ঠানে চঁাদপুরের আঞ্চলিক সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে একটি আঞ্চলিক বিয়ের গান পরিবেশিত হয়েছে, যার কথা লিখেছেন সোমা দত্ত এবং সুর করেছেন নন্দিতা দাস।

এছাড়া জারি গান, বিয়ের গানসহ মোট ছয়টি সংগীত পরিবেশিত হয়েছে। এর মধ্যে একটি একক সংগীত পরিবেশন করেন নন্দিতা দাস এবং বাকি পঁাচটি ছিলো দলীয় পরিবেশনা।

নন্দিতা দাসের পরিচালনায় সংগীত পরিবেশনায় যারা অংশ নিয়েছেন তারা হলেন : অনামিকা মজুমদার, নির্ঝর সাহা, পূজা ঘোষ, মনিষা ভৌমিক, অথৈ সাহা, তরি সাহা, অনামিকা দাশ, পায়েল দাশ, সুস্মিতা দাশ, বৃন্দা সাহা, রোদেলা দাশ, আরোহী অধিকারী, নুহা, ইনামা খাতুন, নীলা, সন্ধ্যা দাস, দীপা দাস, আরিফ হোসেন, কাজী মামুন, রূপক দাস, রজনী দেবনাথ, মিলি সাহা, মৌমিতা পাল, স্মৃতি দাস, রাতুল পাল, নন্দিতা দাস, প্রীতি দাস, অহনা, অনন্যা, শিরীন সুলতান, অভি দাস এবং আদিত্য দাস।

সোমা দত্তের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করেন রশ্মি মণ্ডল, প্রাপ্তি মণ্ডল, পিও সাহা, রিদিমা বর্মন, রাইসা হোসেন, মেঘলা সরকার, জবা মজুমদার, অয়ন সিকদার, নওরিন, পায়েল সাহা, স্নেহা দাস, প্রয়তি চৌধুরী, তিশি দে, সুরঞ্জনা দত্ত, তিন্নি পাল, রোজা ইসলাম, নির্ঝর দেবী, আবু ইউসুফ ইমন, নাজনীন বিনতে নীলা, আরিফ হোসেন, আদিত্য দাস, মৌমিতা, সুদীপ্তা, দীপা, সুপদ, শেখ মো. রাশেদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস মিথিলা, নুসরাত জাহান, নাদিয়া আক্তার ইমা, ফারজানা আক্তার, মাফুজা আক্তার লিমা এবং নাসরিন আক্তার।

এছাড়া আবৃত্তি পরিবেশন করেন সারা শামস অহনা, সামিহা শামস অনন্যা, তাসফিয়া কামাল এবং নেহা।

চঁাদপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, লোকজ সংগীত ও নৃত্যকলাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার এই উদ্যোগ ইতোমধ্যে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘নিবেদন’-এ চঁাদপুরের শিল্পীদের অংশগ্রহণ জেলার সংস্কৃতি অঙ্গনের জন্যে একটি গৌরবময় অর্জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়