প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১:৩৭
মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫১, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬২ শতাংশ
জিপিএ-৫ এসএসসিতে ৪৬ ও ভোকেশনালে ৬
সারাদেশের মতো মতলব উত্তর উপজেলায়ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার এসএসসিতে ৫৮.৫০ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৪৬জন। ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৬৬.৬৭ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৬জন এবং দাখিলে পাসের হার ৩৯.৬১ ভাগ। দাখিলে পুরো উপজেলায় জিপিএ-৫ একজনও পায় নি।
|আরো খবর
এ উপজেলায় এসএসসিতে মোট পরীক্ষা দিয়েছে ২ হাজার ৮৩২জন। তার মধ্যে পাস করেছে ১ হাজার ৬৫৭জন, জিপিএ-৫ পেয়েছে ৪৬জন, পাসের হার ৫৮.৫০ভাগ।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২৩ জন, পাস করেছে ১০২জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাসের হার ৪৫.২৯ ভাগ। দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬ জন, পাস করেছে ৬৭জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৮৮.১৬ভাগ। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০৫ জন,পাস করেছে ১১৩জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাসের হার ৫৫.১২ ভাগ। পাঁচানী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৭ জন, পাস করেছে ৩৮জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৮৫.১৫ ভাগ। ওটারচর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯১ জন, পাস করেছে ৫৯ জন, পাসের হার ৬৪. ৮৪ ভাগ। মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ জন, পাস করেছে ৫৩জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৬৩.৮৭ ভাগ। এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৩ জন, পাস করেছে ৬৩জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাসের হার ৬১.১৭ ভাগ। নীলনগর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ জন, পাস করেছে ২৫জন, পাসের হার ৬২.৫০ ভাগ। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৪ জন, পাস করেছে ৮৪জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, পাসের হার ৬৭.৭৪ ভাগ। মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ জন, পাস করেছে ২৮জন, পাসের হার ৫৭.১৪ ভাগ। ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২০ জন, পাস করেছে ৬৩জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৫২.৫০ ভাগ। শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ জন, পাস করেছে ৩৭জন, পাসের হার ৫৪.৪১ ভাগ। লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯০ জন, পাস করেছে ৫৮জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাসের হার ৬৪.৪৪ ভাগ। সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ জন, পাস করেছে ২৪জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৬৪.৮৬ ভাগ। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১ জন, পাস করেছে ৩১জন, পাসের হার ৭৫.৬২ ভাগ। দি কার্টার একাডেমিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ জন, পাস করেছে ৮জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার শতভাগ। মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯১জন, পাস করেছে ৬৫ জন, পাসের হার ৬৫.৬৬ ভাগ। নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ জন, পাস করেছে ৪৬জন, পাসের হার ৫৫.৪২ ভাগ। দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ জন, পাস করেছে ৪০জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৫৯.৬৩ ভাগ। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ জন, পাস করেছে ২৭জন, পাসের হার ৩৮.৫৭ ভাগ। বাগানবাড়ি আইডিয়েল একাডেমিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৪ জন, পাস করেছে ৪১জন, পাসের হার ৩৫.৯৬ ভাগ। বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ জন, পাস করেছে ২৭জন, পাসের হার ৭৫.০০ ভাগ। পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬ জন, পাস করেছে ৩২জন, পাসের হার ৪২.১১ ভাগ। শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ জন, পাস করেছে ১২জন, পাসের হার ৩৫.২৯ ভাগ। কালীপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩২ জন, পাস করেছে ৬৭জন, পাসের হার ৫০.৭৬ ভাগ। হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ জন, পাস করেছে ২৬জন, পাসের হার ৪৮.১৫ ভাগ। ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ জন, পাস করেছে ৫৯ জন, পাসের হার ৬৭.৮২ ভাগ। অলিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন, পাস করেছে ১৩ জন, পাসের হার ৯.৩৯ ভাগ। জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ জন, পাস করেছে ১৮জন, পাসের হার ৪৭.৩৭ ভাগ। রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন, পাস করেছে ১৪জন, পাসের হার ৬০.৮৭ ভাগ। জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ জন, পাস করেছে ৬৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৯১.৪৩ ভাগ। ফতেপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ জন, পাস করেছে ৩৩জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাসের হার ৯৪.২৯ ভাগ। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন, পাস করেছে ২৯জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৬৪ ৪৪ ভাগ। নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ জন, পাস করেছে ৫৭জন, পাসের হার ৮১.৪৩ ভাগ। চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন, পাস করেছে ২৮জন, পাসের হার ৭১.৭৯ ভাগ। আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন, পাস করেছে ২৬জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৬০.৪৭ ভাগ। নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ জন, পাস করেছে ২৫ জন, পাসের হার ৫১.০২ ভাগ। হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৬ জন, পাস করেছে ৩২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৫৭.১৪ ভাগ। গাজীপুর কেএএল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ জন, পাস করেছে ২৬জন, পাসের হার ৫০.০০ ভাগ।
এ উপজেলায় ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২২ জন। তার মধ্যে পাস করেছে ১৪৮জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন, পাসের হার ৫৮.৫০ভাগ। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, ভোকেশনাল পরীক্ষায় জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৩ জন, পাস করেছে ৮০জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৭৮.০০ ভাগ। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ জন, পাস করেছে ১৮জন, পাসের হার ৩৬.৭৩ ভাগ। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ জন, পাস করেছে ১৮জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাসের হার ৯০. ০০ ভাগ। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ জন, পাস করেছে ২২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৪৪.০০ ভাগ।
এ উপজেলায় দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৩২ জন। তার মধ্যে পাস করেছে ১৮৭জন, পাসের হার ৩৯.৬১ভাগ। দাখিলে জিপিএ-৫ একজনও পায় নি। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, দাখিল পরীক্ষায় ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০, পাস করেছে ৭জন, পাসের হার ২৩.৩৩। সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৪ জন, পাস করেছে ৩২জন, পাসের হার ৪৩.২৪ ভাগ। হাশিমপুর আলিম মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন, পাস করেছে ১১জন, পাসের হার ৪০.৭৪ ভাগ। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯০ জন, পাস করেছে ২৬জন, পাসের হার ২৮.৮৯ ভাগ। বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ জন, পাস করেছে ১১জন, পাসের হার ৩৬.৬৭। লবাইরকান্দি আলিম মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২ জন, পাস করেছে ১১জন, পাসের হার ২৬.১৯ ভাগ। রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন, পাস করেছে ২৪জন, পাসের হার ৫৫.৮১ ভাগ। আমিয়াপুর মহিলা দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন, পাস করেছে ১৭জন, পাসের হার ৬২.৯৭ ভাগ। রসূলপুর হাজী চাঁনবক্স সরকার দাখিল মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ জন, পাস করেছে ১১জন, পাসের হার ৩৬.৬৭। আউলিয়াবাগ দাখিল মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ জন, পাস করেছে ৯জন, পাসের হার ৪২.৮৬ ভাগ। দশানী বোরহানুল উলুম দাখিল মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০জন, পাস করেছে ১২জন, পাসের হার ৪০.০০ ভাগ। লুধুয়া আহমদিয়া (স.) দাখিল মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন, পাস করেছে ১৬জন, পাসের হার ৫৭.১৪ ভাগ।






