প্রকাশ : ২০ মে ২০২৬, ২২:৩৭
ড্যাফোডিল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট ক্যাম্পাসের কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
- বিশ্বমানের শিক্ষার প্রত্যয়ে পাঁচ হাজার নবীনকে বরণ করলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীনের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ড্যাফোডিল গ্রুপের নতুন অগ্রযাত্রা
বুধবার (২০ মে ২০২৬) কলেজ ক্যাম্পাসে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চমৎকার যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে সিএসই বিভাগ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মো. আক্তার হোসেন। বিতর্ক পরিচালনা করেন বিশিষ্ট বিতার্কিক ও ড্যাফোডিল স্কুলের শিক্ষক মো. রুবেল হোসেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর-এর কো-অর্ডিনেটর মো. মাহবুব হোসেন, কলেজের সিনিয়র অফিসার মো. সালমান ফারদিন চৌধুরী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
এ সময় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে।








