সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২১:৩৬

প্রাইমারি শিক্ষক নিয়োগে চূড়ান্ত মনোনয়ন পেলেও যোগদান হয়নি আড়াই মাসেও।। স্মারকলিপি প্রদান

তাইয়্যেব।।
প্রাইমারি শিক্ষক নিয়োগে চূড়ান্ত মনোনয়ন পেলেও যোগদান হয়নি আড়াই মাসেও।। স্মারকলিপি প্রদান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পর দীর্ঘ আড়াই মাস পেরিয়ে গেলেও যোগদান করতে না পারায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরা। একই দাবিতে দেশের ৬১ জেলার মতো চাঁদপুরেও জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) চাঁদপুরে মনোনীত প্রার্থীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। এ সময় তারা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগদানের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, তিনি মন্ত্রী মহোদয়ের সাথে দ্রুত নিয়োগ সম্পন্নের বিষয়ে কথা বলবেন।

প্রার্থীরা জানান, দীর্ঘদিন তারা অপেক্ষা করতে করতে মানসিক ও আর্থিকভাবে চাপে রয়েছেন। দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি গ্রহণের কথাও জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়