বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০

রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রবীর চক্রবর্তী।।
রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন

ফরিদগঞ্জ উপজেলার রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. মশিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে রূপসা আহম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হক, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুর হোসেন, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল, সমাজসেবক গাজী মাহাবুবুর রহমান, অভিভাবক ও এসটি টেলিকমের স্বত্বাধিকারী আব্দুর জব্বার এবং রূপসা সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকতে হবে। মোবাইল ফোন বর্তমানে এক ধরনের ‘ডিজিটাল মাদক’, যা শিক্ষার্থীদের মেধা ও মনোযোগ নষ্ট করছে। ইউটিউব, ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় নষ্ট না করে নৈতিক শিক্ষা গ্রহণ ও পড়াশোনায় মনোযোগী হওয়ার উপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হতে হবে ফুলের মতো পবিত্র। সর্বপ্রথম তাদের চারিত্রিক ও নৈতিক গুণাবলি অর্জন করতে হবে। চরিত্রবান না হলে অর্জিত অন্যান্য সাফল্যও ব্যর্থতায় পর্যবসিত হবে। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সুদূর আমেরিকা প্রবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য শাখাওয়াত হোসেনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পরীক্ষার্থীসহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়