মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

শাহরাস্তিতে ৩ শিক্ষকের বীরোচিত বিদায় সংবর্ধনা

​মো. আবুল কালাম॥
শাহরাস্তিতে ৩ শিক্ষকের বীরোচিত বিদায় সংবর্ধনা

শাহরাস্তির ঐতিহ্যবাহী আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে বীরোচিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রকৌশলী নূরুল ইসলামের সহধর্মিণী সালেহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী রহমত উল্লাহ।

সংবর্ধিত বিদায়ী শিক্ষকরা হলেন সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মো. আবুল হোসেন ও সহকারী শিক্ষক নীলিমা মজুমদার।

​অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. শাহাদাত হোসেন, ধামড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিস, খেড়িহর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শামসুল হুদা এবং চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোনায়েদ কবির বাহাদুর। আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আবদুর রহীম, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ওয়ালিউর রহমান মোল্লা, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবীব উল্লাহ এবং চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম প্রমুখ।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে অতিথি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ফুলের মালা পরিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে সম্মান জানান। এরপর বিভিন্ন উপহার-সামগ্রীসহ সুসজ্জিত গাড়িতে করে আয়নাতলী বাজার প্রদক্ষিণ করে তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়