রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৪

শাহরাস্তিতে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু, মরদেহ উদ্ধার

কবির হোসেন মিজি
শাহরাস্তিতে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু, মরদেহ উদ্ধার

শাহরাস্তিতে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে সৈয়দ আহমেদ (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গাছের ওপর থাকা অবস্থায় স্ট্রোক করে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাত ১০টা ৩৫ মিনিটে শাহরাস্তি উপজেলার পশ্চিম চিতোষী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোয়ার নুনিয়া এলাকায় উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

শাহরাস্তি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ১০ মিনিটে ওই ব্যক্তির গাছে আটকে থাকার খবর পেয়ে রাত ৯টা ১০ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দলটি রাত ১০টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং রাত ১০টা ৩৫ মিনিটে গাছ থেকে সৈয়দ আহমেদের মরদেহ নিচে নামিয়ে আনে।

উদ্ধার অভিযানে শাহরাস্তি ফায়ার স্টেশন, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন ও মনোহরগঞ্জ ফায়ার স্টেশনের মোট দুটি ইউনিট অংশ নেয়। ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে ছিল। অভিযান শেষে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা স্টেশনে ফিরে আসেন।

এদিকে, আকস্মিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়