বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪:৩১

রায়পুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

রায়পুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধর করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট ২০২৬) রায়পুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন—উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের ইসমাইল মিজির ছেলে ট্রলারমাঝি আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিম (২৫)।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক যুবকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। দু সন্তানের জননী ওই নারী মেঘনার চরে সয়াবিন আনা-নেওয়ার সুবাদে ট্রলারমাঝি আবদুর রহমানের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের আশ্বাস দিয়ে সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাতে তাকে নদীতে ঘোরানোর কথা বলে চরে নিয়ে যাওয়া হয়। পরে মেঘনা নদীতে ট্রলারে তার হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে আবদুর রহমানকে আটক করে স্থানীয় ইউপি সদস্য হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যান। সেখানে বিয়ে করার দাবি জানালে আবদুর রহমান ও তার ভাই মহিম ভুক্তভোগীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে উদ্ধার করে তাকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো প্রতিকার না পেয়ে বুধবার রায়পুর থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগ এনে মামলা করেন ওই নারী। ওই দিনই লক্ষ্মীপুর সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জবানবন্দি দেন।

রায়পুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের আশ্বাসে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়