সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪

বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

ফারুক হোসেন নয়ন।।
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ছরফ উদ্দিন মন্ডল (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত ছরফ উদ্দিন বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাকরা বন্ধু কালিগঞ্জ মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫ ) সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়া ডালপালা সরাতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে তারের সঙ্গে আটকে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রায় আধা ঘন্টা পর পরিবারের লোকজন দেখতে পেয়ে শুকনো বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার থেকে নামিয়ে নেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়