প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২১:০৬
কক্সবাজারে আনন্দ ভ্রমণশেষে মতলবে ফিরলো সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ

সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের আয়োজনে তিনদিনের আনন্দ ভ্রমণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকালে কক্সবাজারের ঝিলংজা হর্টিকালচার সেন্টারের কনফারেন্স রুমে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন গোলাম সারওয়ার সেলিম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাসচিব সাংবাদিক মাহফুজ মল্লিক। এতে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব রেদওয়ান আহমেদ জাকির এবং সদস্য ফজলে রাব্বি ইয়ামিন, জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হোসেন হাবিব, মোজাম্মেল প্রধান হাসিব, সাইফুর রহমান সবুজ, সফিকুল ইসলাম রিংকু, মিজানুর রহমান, রবিউল আলম ও আনোয়ার মৃধা।
|আরো খবর
সংগঠন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ পরিবহনের একটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন সদস্যরা এবং শুক্রবার ভোর ৬টায় সেখানে পৌঁছান। কক্সবাজারে একটি আবাসিক হোটেলে ওঠার পর বাংলাদেশ নেভী জেটি, ইনানী বিচ, হিমছড়ি, দড়িয়ানগর, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, সুগন্ধা বিচ, কলাতলী বিচ, লাবনী বিচ ও বাণিজ্য মেলাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন এবং আনন্দঘন সময় কাটান তাঁরা।
তিনদিনের এই ভ্রমণ ও কর্মসূচি শেষে সদস্যরা সুস্থ ও নিরাপদে মতলবে ফিরে আসেন।








