রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২০:৪৭

সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদগঞ্জে প্রাণ গেলো কৃষকের

ফরিদগঞ্জ ব্যুরো ।।
সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদগঞ্জে প্রাণ গেলো কৃষকের

ফরিদগঞ্জে সেচ মোটরের বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নিজাম উদ্দিন ওই গ্রামের কাজী বাড়ির লতিফ খানের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দু সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজাম উদ্দিন নিজের সেচ মোটরের বিদ্যুতের সংযোগ তার ঠিক করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখতে পান, মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজাম উদ্দিন একজন ক্ষুদ্র কৃষক ছিলেন। কাজ করার সময় নিজের সেচ মোটরে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক; এ ধরনের কাজে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়