শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২

সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শরীফ উল্লাহ পাটোয়ারী আর নেই

কামরুজ্জামান টুটুল
সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শরীফ উল্লাহ পাটোয়ারী আর নেই

হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান ও যুদ্ধকালীন থানা মুক্তিযোদ্ধা সংগঠক শরীফ উল্লাহ পাটোয়ারী (৯৫) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর (রাজাপুর) গ্রামের পাটোয়ারী পরিবারের সন্তান।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, পিরোজপুর উচ্চ বিদ্যালয় ও সাহেব বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতাসহ অসংখ্য সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক এই চেয়ারম্যান। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও স্থানীয়ভাবে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়