বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৭

ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা
ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভায় সভাপতির বক্তব্য রাখছেন সিআইপি কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল।

সিআইপি কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক ও কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে ফরিদগঞ্জের ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগার কার্যালয়ে সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোকসভায়

সিআইপি কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে ও মোশারফ হোসেন নান্নু পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হিতেশ শর্মা, লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. মহিউদ্দিন, কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার কলি, কৃষক নেতা নেছার আহমেদ দেওয়ান এবং প্রয়াত তবারক উল্লাহর মেয়ে লাভলী বেগম।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল প্রয়াত তবারক উল্লাহর স্মৃতিচারণ করে বলেন, দেশব্যাপী কৃষক সংগ্রাম কমিটির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তবারক উল্লাহ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা ছিলো অত্যন্ত প্রশংসনীয়। বর্তমানে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কৃষকসহ সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে তবারক উল্লাহ সবসময় সোচ্চার ছিলেন এবং সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ ও সাহসী নেতাকে হারিয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন আবদুর রশিদ পাটওয়ারী, হুমায়ুন কবির, লিটন পাটওয়ারী, হাবিবুর রহমান ও কৃষক মোজাম্মেল হোসেন প্রমুখ। সভার শুরুতে প্রয়াত কৃষক নেতা তবারক উল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়