প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২২:৩৯
চান্দ্রায় গোল্ড মেডেল সংবর্ধনা পেলেন জসিম উদ্দিন

দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি মো. জসিম উদ্দিন জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ অর্জন করায় গোল্ড মেডেল সংবর্ধনা প্রদান করেছে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
এই গৌরবময় অর্জনে শনিবার (২১ নভেম্বর ২০২৬) বৃষ্টিস্নাত বিকেলে সমিতির ভবনের চতুর্থ তলায় সমিতির সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও গোল্ড মেডেল পরিয়ে অভিনন্দন জানান।
জনাব মো. জসিম উদ্দিন শেখের এই অসামান্য অর্জন সমবায় আন্দোলনকে আরও বেগবান করবে এবং দেশের অন্যান্য সমবায়ীদের অনুপ্রাণিত করবে বলে তারা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মো. জসিম উদ্দিন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ গ্রহণ করেন।
সূত্র : সমিতির ফেসবুক পেইজ।








