প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১৬:২৫
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই চত্বরে অগ্নিসংযোগ, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণ

চাঁদপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই চত্বরে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) জুমার নামাজ চলাকালে দুর্বৃত্তরা চত্বরের চারপাশে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
|আরো খবর
চাঁদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মিন্টু বিশ্বাস জানান, জুমার নামাজের সময় কয়েকজন যুবক চত্বরে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়েই ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজশেষে তারা ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে দেখেন। তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।








