বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:৫৮

মতলব উত্তরে ১৯ মামলার আসামি আলোচিত ডাকাত ও মাদক ব্যবসায়ী ফিরোজ বাবু গ্রেপ্তার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মতলব উত্তরে ১৯ মামলার আসামি আলোচিত ডাকাত ও মাদক ব্যবসায়ী ফিরোজ বাবু গ্রেপ্তার

মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মামলার আসামি আলোচিত ডাকাত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) উপজেলার এখলাছপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারীবাড়ির মজিবুর রহমান বেপারীর ছেলে।

পুলিশ জানায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল গঠন করা হয়। পরে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো. ফিরোজ বাবু এলাকার চিহ্নিত ডাকাত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ১৫টি মাদক মামলা, ৩টি ডাকাতি মামলা এবং অন্যান্য ধারায় ১টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়