প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:২৮
ভিডিএফের জাতীয় নির্বাহী কমিটিতে চাঁবিপ্রবির মানজুরুল

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) জাতীয় নির্বাহী কমিটি নির্বাচন ২০২৬-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে পর্যবেক্ষণ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৪৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী এস এম মানজুরুল ইসলাম সাজিদ।
নির্বাচনে সভাপতি পদে ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বরগুনার যুব সংগঠক আকিল আহমেদ এবং ৭৬১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লালমনিরহাটের যুব সংগঠক শহীদ ইসলাম।
গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) প্রধান নির্বাচন কমিশনার ও সরকারের সাবেক সচিব ড. আবুল হোসেনের আদেশক্রমে নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের ৬৪টি জেলায় একযোগে অনলাইনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত অন্যান্য পদের মধ্যে রয়েছেন—সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) : নাবিলা তাবাসসুম (ঢাকা),
সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) : মো. আপেল আলী,
যুগ্ম সাধারণ সম্পাদক : মো. মিঠুন শেখ (পাবনা), কোষাধ্যক্ষ : উজ্জ্বল মিয়া (নেত্রকোনা),
মানবসম্পদ, প্রশাসন ও লজিস্টিকস বিষয়ক সম্পাদক : আবদুল্লাহ আল নোমান সানি (সিলেট),
মিডিয়া ও জনসংযোগ বিষয়ক সম্পাদক : মু. তাহসিনুল ইসলাম (কুমিল্লা), নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক : নিশাত তামান্না ফারিয়া ইসলাম (ময়মনসিংহ);
কার্যনির্বাহী সদস্য : ফাহমিদা আক্তার (ঢাকা)।নির্বাচন কমিশন জানায়, দেশের ৬৪টি জেলার মোট ৩ হাজার ৫৪৬ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ১ হাজার ৯৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ৫৪.৬২ শতাংশ। এ নির্বাচনে ১১টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি বা অভিযোগ থাকলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে আপিল করার সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভলান্টিয়ার্স স্পার্ক আদারস (ভিএসও)-এর সহযোগিতায় পরিচালিত 'ভিডিএফ' বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবকদের একটি জাতীয় নেটওয়ার্ক। সংগঠনটি ৬৪টি জেলায় যুব নেতৃত্বের বিকাশ, দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সচেতনতা ও তৃণমূল পর্যায়ে টেকসই সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।








