বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১৫

মানসিক ভারসাম্যহীন রহিমা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

স্টাফ রিপোর্টার।।
মানসিক ভারসাম্যহীন রহিমা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নারী রহিমা (৪৫) নিখোঁজ হয়েছেন। গত ৪ অক্টোবর ২০২৬ (রোববার) নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগতে থাকা রহিমার কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বামী ও সন্তানরা।

পারিবারিক সূত্রে জানা যায়, রহিমা চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিষ্ণুদী মাতব্বর বাড়ি সড়কের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। গত ৪ অক্টোবর সকালে তিনি পরিবারের অলক্ষ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

এ পরিস্থিতিতে নিখোঁজ রহিমার সন্ধান পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন তার স্বজনেরা। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা দেখে থাকলে নিচে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর :

০১৯৮৪৭৬২৭৪৮, ০১৭৪৫৭৫০৭৯০ ও ০১৭৪৬১৬২৫৬৫।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়