রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৪:৩৩

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবার পেলো ১ কোটি ১৬ লাখ টাকার চেক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবার পেলো ১ কোটি ১৬ লাখ টাকার চেক

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের মাঝে সর্বমোট ১ কোটি ১৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।

রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা কিংবা চিরতরে পঙ্গুত্ব বরণ করার ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার ও বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে এবং মানসিক ও আর্থিক শক্তি যোগাতে সহায়ক হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা।

এছাড়াও অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিআরটিএর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিদ্যমান সড়ক পরিবহন আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং গুরুতর আহত বা পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসার জন্য নির্ধারিত অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। চেক গ্রহণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারের এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানান।

রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়