রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৪:৩১

বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাচ্চু পাটোয়ারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাচ্চু পাটোয়ারীর ইন্তেকাল

চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সদর উপজেলার দোকানঘর নিবাসী আলহাজ্ব মো. আবুল বাশার (বাচ্চু পাটোয়ারী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, জামাতা, নাতি-নাতনি ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাচ্চু পাটোয়ারী পুরাণবাজার বড় মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ছিলেন। এছাড়া তিনি বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী এবং চাঁদপুরের শিল্পপ্রতিষ্ঠান 'খাজা বাবা অটো রাইস মিল'-এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীর শ্বশুর।

পারিবারিক সূত্রে জানা যায়, হাজী বাচ্চু পাটোয়ারী দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও ডায়াবেটিসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার বাদ আসর দোকানঘর এমদাদিয়া মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালের খবরে পুরাণবাজারের ব্যবসায়ী মহল ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাজী মিজান মাঝির শোক প্রকাশ

চাঁদপুর সদর উপজেলার দোকানঘর নিবাসী ও পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আবুল বাশার বাচ্চু পাটোয়ারীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং রামদাসদী হাজী আব্দুস সাত্তার মাঝি মসজিদ, মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. মিজানুর রহমান মাঝি।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন (আমিন)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়