শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২২:০৪

হাজীগঞ্জে পৌর পূজা উদযাপন পরিষদের বস্ত্র ও অনুদান বিতরণ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে পৌর পূজা উদযাপন পরিষদের বস্ত্র ও অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র ও অনুদান বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতীতের ধারা বজায় রেখে পৌরসভার ১২টি পূজা মণ্ডপের জন্য এ সমন্বিত আয়োজন করে পৌর পূজা পরিষদ।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) হাজীগঞ্জ আনন্দ প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মো. হাসান মিয়াজী।

পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহার সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ শীল ও লক্ষ্মী কান্ত দাস, কোষাধ্যক্ষ সহদেব চক্রবর্তী, সহ-কোষাধ্যক্ষ সুমন সাহা, দপ্তর সম্পাদক দীপক সাহা, সহ-প্রচার সম্পাদক বিজয় সরকার, গণসংযোগ সম্পাদক দীপক রায় এবং সাংস্কৃতিক সম্পাদক মিলি সাহাসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌরসভার ১২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌরসভার প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে আর্থিক অনুদান ও বস্ত্র তুলে দেওয়া হয়। এর আগে মহালয়ার তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় বিশেষ নাটক ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, নেতৃবৃন্দ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়