রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ২১:৩৬

৮১তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে চাঁদপুর জেলা পুলিশের কর্মশালা

আব্দুল্লাহ আল মামুন।।
৮১তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে চাঁদপুর জেলা পুলিশের কর্মশালা
জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

৮১তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে বাস্তব ও সম্যক ধারণা দিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের চাঁদপুর জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, সাংগঠনিক ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে পুলিশের দায়িত্ব ও কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়।

এ সময় প্রশিক্ষণার্থীরা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের বাস্তব কর্মপরিবেশ ও দায়িত্ব পালনের বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

উল্লেখ্য, ৮১তম বুনিয়াদি কোর্সের অংশ হিসেবে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে প্রশিক্ষণার্থীরা চাঁদপুর জেলা পুলিশে এসেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়