বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২০:০২

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি।।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) শহরের ওয়্যারলেস বাজার ও ছায়াবাণী মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ সংরক্ষণ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ‘এস এস বাজার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকা এবং মূল্যতালিকা না টাঙানোর অপরাধে ‘ব্রাদার্স কর্পোরেশন’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানকালে অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে চাঁদপুর জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়