প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৫
নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’
সভাপতি তাহসিন মিলন, সম্পাদক ফজলে রাব্বি

শিক্ষা সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত সংগঠন ‘স্বপ্নের ফরিদগঞ্জ’-এর আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
|আরো খবর
নতুন কমিটিতে তাহসিন মিলন সভাপতি, সিদ্দিকুর রহমান রনি সিনিয়র সহ-সভাপতি, শহীদ ইব্রাহিম সহ-সভাপতি, ফজলে রাব্বি সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইয়াসিন দেওয়ান সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া জয়নাল আবেদিন সাংগঠনিক সম্পাদক, শামীম হোসাইন সহ-সাংগঠনিক সম্পাদক, ফাহমিদা ফামু মহিলা সম্পাদিকা, সোহাগ পাটওয়ারী কোষাধ্যক্ষ, আতাউল ইসলাম সাকিব সহ-কোষাধ্যক্ষ, মো. আব্দুল্লাহ প্রচার সম্পাদক, মাহমুদুল হাসান সহ-প্রচার সম্পাদক এবং মো. মিরাজ কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি তাহসিন মিলন বলেন, ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ শুধু একটি সংগঠন নয়, এটি সম্মিলিত স্বপ্ন ও দায়বদ্ধতার প্রতিচ্ছবি। অর্থের অভাবে কোনো মেধাবী শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেটিই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষা সহায়তার পরিধি বাড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর সম্ভাবনা যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ কাজ করছে। আগামী দিনে বৃত্তি ও শিক্ষা সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ বৃত্তি আয়োজনসহ বিভিন্ন শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমেও সংগঠনটি কাজ করছে।








