শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে চাঁদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন।।
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে চাঁদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

মাদকদ্রব্যের ভয়াবহতা প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং যুবসমাজকে সুস্থ ধারার ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাঁদপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ ও জনগণের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সামাজিক অপরাধ থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, "তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতেও এ টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে।"

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা, পুলিশের এই উদ্যোগের ফলে তরুণদের মাঝে খেলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়